2020
“করোনা” ভাইরাসের আক্রান্ত থেকে দূরে থাকার জন্য পৃথিবীর অনেক দেশেই ঘরে বসেই কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এরই মধ্যে আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ডিজিটাল যুগে ডিজিটালকে কাজে লাগিয়ে আমরা ঘরে বসেই অনলাইনে ক্লাস নেওয়া কিংবা প্রতিষ্ঠান পরিচালনা করা যেতে পারে। এইসব কাজের জন্য কিছু অনলাইন টুলস আছে যা আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা এইসব প্রয়োজনীয় টুলসের ব্যপারে জানার চেষ্টা করবো।
> Google Drive:
গুগোল ড্রাইভ এটি আমাদের পরিচিত একটি নাম। যার ব্যবহার বা কাজ সম্পর্কে আমরা অনেকে জানি। একটি অফিস কিংবা স্কুলকে ডিজিটালজ করতে এটি অতি প্রয়োজনীয় মাধ্যম। এর মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি। এছাড়াও মাইক্রোসফট অফিস টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমনঃ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, স্লাইড, গুগোল ফর্ম সহ বিভিন্ন কাজ করা যায়। এছাড়াও ফ্রিতে ১৫ জিবি স্টোরেজ পাচ্ছেন যার মাধ্যমে ছবি, ডাটা, পিডিএফ সবকিছু স্টোর করতে পারবেন। এটি আমরা পিসি, ম্যাক, এন্ড্রোয়েড মোবাইলে ব্যবহার করতে পারি।
লিঙ্কঃ http://drive.google.com
>WhatsApp:
বিভিন্ন প্রকার কমিউনিকেশন বা ম্যাসেজের জন্য অনেক পুপলার এবং প্রয়োজনীয় একটি টুলস। এর মাধ্যমে আমরা যোগাযোগ এবং ম্যাসেজের কাজটি সেরে নিতে পারি। এর আবার একটি ওয়েব ভার্সন আছে।
লিঙ্কঃ https://web.whatsapp.com/
>Slack:
কমিউনিকেশনের জন্য এটি আরেকটি মাধ্যম। বড় পরিসরের অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি একটি পুপলার টুলস। এর মাধ্যমে অনেক কিছু করতে পারবেন যেমনঃ কমিউনিকেশন করা যায়, প্রতিষ্ঠানের মধ্যে টীম তৈরি করা যায়। নির্দিষ্ট একটি টপিকসের উপর টীম তৈরি করে নিতে পারবেন। কোন একটি টপিকস নিয়ে ওয়ান টু ওয়ান আলোচনা করতে পারবেন। একটা লিমিট পর্যন্ত ফ্রিতে আমরা এইসব সার্ভিসগুলো ব্যবহার করতে পারবো।
লিঙ্কঃ https://slack.com
>Trello:
trello হচ্ছে প্রোজেক্ট ম্যানেজমেন্ট করার একটি টুলস। এর মাধ্যমে বিভিন্ন টীমের প্রোজেক্টগুলো ম্যানেজ করা হয়। যেমন দরুনঃ একটি প্রোজেক্টে ৩ জন কাজ করছে, সবাই সবার প্রতিদিনের আপডেটগুলো রাখতে পারেন, বর্তমানে কোনো প্রোজেক্ট কোন অবস্থানে আছে তা নিয়ে আলোচনা করতে পারেন। এছাড়াও আপনারা এর সাথে google drive, drop box, slack এইসবও কানেক্ট করতে পারবেন।
লিঙ্কঃ https://trello.com/
>Google Class Room:
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেয়ার জন্য এটি অসাধারণ একটি টুলস। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যত প্রকার সার্ভিসের প্রয়োজন তা মোটামুটি সবই এর মধ্যে আছে। যেমনঃ আপনাকে প্রথমে একটি ক্লাস তৈরি করে নিতে হবে, তারপর ঐ ক্লাসে স্টুডেন্টদের এড করে নিতে পারবেন। বিভিন্ন হোম-ওয়ার্ক, প্রেজেন্টেশন, এসাইনমেন্ট, টপিকস নিয়ে আলোচনা করতে পারবেন, এছাড়াও গুগোল ড্রাইভের ফিচারগুলোতে তো পাচ্ছেনই। আর এটি আমরা সম্পূর্ণ ফ্রীতে পাচ্ছি।
লিঙ্কঃ https://classroom.google.com/
>Zoom.us:
এটি বর্তমানে বহুল আলোচিত এবং পুপলার লাইভ স্ট্রীম টুলস। এর মাধ্যেমেও আপনি ফ্রিতে কল করে ৪০-৫০ মিনিটের একটি ক্লাস নিতে পারবেন। তারপর আপনি ফ্রিতে ব্যবহার করতে চাইলে আবার একটি লাইভ ক্লাস তৈরি করে নিতে হবে। একসাথে একাদিক ব্যবহারকারী জয়েন করতে পারবেন, একাদিক ব্যবহারকারী একসাথে কথা বলতে পারবেন।
লিঙ্কঃ https://zoom.us/
>Whereby:
Whereby এর মাধ্যেমে আপনারা খুব সহজেই ভিডিও চ্যাট করতে পারবেন। এর আরেকটি সুবিধা হচ্ছে এর লগ-ইন করার কোন ঝামেলা নেই। এছাড়াও স্ক্রিন শেয়ার করা যায়। আপনি চাইলে আপনার কোম্পানির নামে একটি চ্যানেল তৈরি করে নিতে পারেন এবং ভিডিও চ্যাটগুলোও রেকর্ড করে রাখতে পারবেন।
লিঙ্কঃ https://whereby.com/
Boni yeamin
ইমেইল: boniyeamin1998@gmaiil.com25
Reviewed by Boniyeamin laju
on
October 01, 2020
Rating:



No comments: