Trojan...কি???
ট্রোজান হলো একটি ভাইরাস/ম্যালওয়্যার।এইটার নাম শুনলেই বুঝা যায় এর শক্তি কতটা।এটি অনেক শক্তিশালী একটা ভাইরাস।এটি আপনার অজান্তে আপনার পিসিতে ঢোকে।ভাইরাসের পরপরি বর্তমানে সবচে বড় নিরাপত্তা জনিত হুমকি হচ্ছে ট্রোজান বা ট্রোজান হরসেস ।
একটি ভাইরাস এবং একটি ট্রোজান এর মধ্যে প্রধান পার্থক্য যে এটি নিজেকে অন্য কোন ফাইল বা প্রোগ্রামে রিপ্লেস করে না , তাই বলে এটি কম ক্ষতিকারক নয় । ট্রোজানের প্রধান কাজ হচ্ছে অপারেটিংএ প্রোগ্রামারের জন্য ব্যাকডোর(backdoor) তৈরি করা । আর একবার ব্যাকডোর হলে প্রোগ্রামার বা প্রোগ্রামারের স্ক্রিপ্ট(Scripts) আপনার কম্পিউটারে রিমোটলি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছুই করতে পারবে । এছারাও ট্রোজান ভাইরাসের মত আমাদের কম্পিউটারের অনেক ভাবে ক্ষতি করতে পারে ।
দুঃখজনক হলেও সত্যি যে এই ট্রোজানকে বেশির ভাগ সময় আমরা নিজেরাই ইনস্টল করে থাকি , কিভাবে !
যখন আমরা কোন ক্র্যাক করা প্রোগ্রামস ইনস্টল করি, কোন কীগান ব্যাবহার করি, কোন প্যাঁচ ব্যাবহার করি বা কোন ওয়েব থেকে ফ্রী গেমস ইনস্টল করি , এমনকি কোন MP3 বা ছবির ফাইল থেকেও ট্রোজানের শিকার হতে পারি ।
Reviewed by Boniyeamin laju
on
October 01, 2020
Rating:


No comments: